শর্তাবলি

হালনাগাদ: ৪ অক্টোবর ২০২৬

ShunnoPay কী করে

ShunnoPay ক্রেতার দেওয়া TrxID দিয়ে বিক্রেতার অ্যাকাউন্টে পেমেন্ট এসেছে কিনা যাচাই করে। ShunnoPay কোনো টাকা নেয় না, ধরে রাখে না, কোথাও পাঠায়ও না। টাকা সরাসরি ক্রেতার কাছ থেকে বিক্রেতার অ্যাকাউন্টে যায়।

বিক্রেতার দায়িত্ব

সীমাবদ্ধতা

যাচাই নির্ভর করে আপনার জোড়া লাগানো ফোন চালু আর ইন্টারনেটে যুক্ত থাকার ওপর। ফোন বন্ধ থাকলে পেমেন্ট অপেক্ষায় থাকে। ওয়ালেট কোম্পানির দিক থেকে কোনো পরিবর্তন হলে সাময়িক দেরি হতে পারে।

প্ল্যান

নতুন অ্যাকাউন্টে ৭ দিন ফ্রি। এরপর চালু রাখতে প্ল্যান লাগে: সাপ্তাহিক ৳১০০, মাসিক ৳৩০০, বাৎসরিক ৳৩,০০০। ড্যাশবোর্ডের প্ল্যান পাতা বা টেলিগ্রাম বট থেকে প্ল্যান কেনা যায়। দেখানো নম্বরে টাকা পাঠিয়ে TrxID দিলে, অন্য সব পেমেন্টের মতোই নিজে থেকে যাচাই হয়ে প্ল্যান চালু হয়। কম টাকা, ভুল নম্বর বা আগে ব্যবহার হওয়া TrxID হলে চালু হয় না। আগের মেয়াদ বাকি থাকলে নতুন দিন তার সাথে যোগ হয়।

মেয়াদ শেষ হলে নতুন পেমেন্ট লিংক বানানো যায় না। API key আরও ২ দিন চলে, তারপর বন্ধ হয়। আগের সব তথ্য দেখা যায়, আর নবায়ন করলেই সাথে সাথে আবার চালু হয়।

ট্রেডমার্ক

bKash, Nagad আর Rocket-এর নাম ও লোগো নিজ নিজ প্রতিষ্ঠানের ট্রেডমার্ক। কোন ওয়ালেট দিয়ে পেমেন্ট নেওয়া যায় তা বোঝাতে এগুলো দেখানো হয়। ShunnoPay এই প্রতিষ্ঠানগুলোর অংশ নয়।

যোগাযোগ

টেলিগ্রাম বট: @bikashchayanbikashbot