bKash, Nagad আর Rocket-এর পেমেন্ট নিজে থেকে যাচাই হয়
ক্রেতা টাকা পাঠিয়ে TrxID দেয়, কয়েক সেকেন্ডে পেমেন্ট যাচাই হয়ে অনুমোদন হয়। হাতে চেক করার ঝামেলা নেই, আর টাকা সরাসরি আপনার নিজের অ্যাকাউন্টে আসে।
চারটা ধাপ, মাঝে কোনো মানুষ নেই
ফোনে অ্যাপ বসান
যে ফোনে আপনার bKash, Nagad বা Rocket সিম আছে, সেখানে PayGate অ্যাপ বসিয়ে ড্যাশবোর্ডের QR স্ক্যান করুন। এক মিনিটের কাজ, এরপর আর কিছু করতে হয় না।
bKash · Nagad · Rocket চালু
পেমেন্ট লিংক
আপনার ওয়েবসাইট API দিয়ে, অথবা আপনি ড্যাশবোর্ড বা বট থেকে, টাকার পরিমাণসহ একটা পেমেন্ট লিংক বানান। ক্রেতা ওই লিংকে গিয়ে আপনার নম্বর আর টাকার পরিমাণ দেখে।
ক্রেতা TrxID দেয়
Send Money করার পর ক্রেতা TrxID আর যে নম্বর থেকে পাঠিয়েছে সেটা লেখে।
সাথে সাথে অনুমোদন
টাকা ঠিকঠাক এলে পেমেন্ট সফল। আপনার সার্ভারে webhook যায়, ড্যাশবোর্ডে দেখা যায়, টেলিগ্রাম যুক্ত থাকলে নোটিফিকেশন আসে।
{ "type": "payment.succeeded", "data": { "status": "paid", "amount": 50000, "reference": "order_77", "payment": { "provider": "nagad", "trx_id": "8N4T2R6W" } } }
কোন অবস্থায় কী হয়
টাকা আপনার কাছে, যাচাই আমাদের কাছে
PayGate কোনো টাকা ধরে রাখে না। ক্রেতার টাকা সরাসরি আপনার bKash, Nagad বা Rocket অ্যাকাউন্টে যায়।
আপনার ব্যক্তিগত তথ্য ফোনেই থাকে
অ্যাপ শুধু পেমেন্ট যাচাইয়ের জন্য যা দরকার সেটুকুই নেয়। OTP, ব্যক্তিগত মেসেজ, ছবি বা কন্ট্যাক্ট কখনো ফোন থেকে বের হয় না।
প্রতারণা ধরা পড়ে
নকল পেমেন্ট, ভুয়া TrxID আর সন্দেহজনক লেনদেন আটকানোর একাধিক স্তর আছে। কিছু অস্বাভাবিক লাগলে সাথে সাথে আপনাকে জানানো হয়।
এক TrxID, এক পেমেন্ট
একটা TrxID দিয়ে একবারই পেমেন্ট হয়। একই TrxID একসাথে কয়েকজন দিলেও শুধু একজনই পায়।
এনক্রিপ্ট করা, সুরক্ষিত
সব সংযোগ এনক্রিপ্ট করা। API key আর গোপন চাবি সুরক্ষিতভাবে রাখা হয়, কেউ খোলা অবস্থায় দেখতে পায় না।
প্রতিটা কাজের হিসাব
কে কখন কোন পেমেন্ট, key বা ফোন বদলেছে, সব রেকর্ড থাকে। কোনো কিছু চুপচাপ বদলানো যায় না।
আপনার সাইটে যুক্ত করুন
আমাদের পেমেন্ট পেজে পাঠান
আপনার সার্ভার একটা invoice বানিয়ে ক্রেতাকে লিংকে পাঠায়। নম্বর দেখানো, TrxID নেওয়া, যাচাই, সব পেজটা করে। শেষে ক্রেতা আপনার সাইটে ফিরে আসে।
- ড্যাশবোর্ড থেকে API key নিন
- "কিনুন" বাটনে invoice বানিয়ে checkout_url-এ পাঠান
- webhook এলে অর্ডার চালু করুন
// অর্ডার #77, ৫০০ টাকা $ch = curl_init("https://telegramdownloadmanager.com/v1/invoices"); curl_setopt_array($ch, [ CURLOPT_POST => true, CURLOPT_RETURNTRANSFER => true, CURLOPT_HTTPHEADER => [ "Authorization: Bearer " . getenv("PAYGATE_KEY"), "Content-Type: application/json", ], CURLOPT_POSTFIELDS => json_encode([ "amount" => 50000, // পয়সায় "reference" => "order_77", "success_url" => "https://shop.example/thanks", ]), ]); $invoice = json_decode(curl_exec($ch), true); header("Location: " . $invoice["checkout_url"]);
// অর্ডার #77, ৫০০ টাকা const r = await fetch("https://telegramdownloadmanager.com/v1/invoices", { method: "POST", headers: { Authorization: `Bearer ${process.env.PAYGATE_KEY}`, "Content-Type": "application/json", }, body: JSON.stringify({ amount: 50000, // পয়সায় reference: "order_77", success_url: "https://shop.example/thanks", }), }); const invoice = await r.json(); res.redirect(invoice.checkout_url);
curl https://telegramdownloadmanager.com/v1/invoices \ -H "Authorization: Bearer $PAYGATE_KEY" \ -H "Content-Type: application/json" \ -d '{"amount":50000,"reference":"order_77", "success_url":"https://shop.example/thanks"}'
পেমেন্টের ফর্ম আপনার নিজের
ক্রেতা আপনার সাইট বা অ্যাপ থেকে বের হয় না। আপনার ফর্ম TrxID নেয়, আপনার সার্ভার আমাদের কাছে জমা দেয়, ফলাফল সাথে সাথে ফিরে আসে।
- invoice বানান
- ক্রেতার TrxID আর নম্বর submit করুন
- result দেখে ক্রেতাকে জানান: paid, verifying, বা কারণসহ বাতিল
curl https://telegramdownloadmanager.com/v1/invoices/inv_7Qm2rT9cK1/submit \ -H "Authorization: Bearer $PAYGATE_KEY" \ -H "Content-Type: application/json" \ -d '{"trx_id":"8N4T2R6W","sender":"01800000000","provider":"nagad"}' # উত্তর { "result": "paid", "message": "পেমেন্ট সফল! ৳৫০০ পাওয়া গেছে।", "invoice": { "status": "paid", ... } }
শুধু পেমেন্ট লিংক
ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল বা মেসেঞ্জারে বিক্রি করলে কোনো কোড লাগে না।
- ড্যাশবোর্ড বা বটে পেমেন্ট লিংক বানান, টাকার পরিমাণ লিখুন
- লিংকটা ক্রেতাকে পাঠান
- টাকা মিললে ক্রেতা নিজে থেকে আপনার দেওয়া বার্তা পায়, যেমন কোর্সের গ্রুপের লিংক
telegramdownloadmanager.com/pay/inv_7Qm2rT9cK1
যেকোনো একটা লিংক ক্রেতাকে পাঠান। মেয়াদ ২৪ ঘণ্টা। টাকা এলে এখানেই জানানো হবে।
প্রশ্ন ও উত্তর
ক্রেতার টাকা কোথায় যায়?
সরাসরি আপনার নিজের bKash, Nagad বা Rocket অ্যাকাউন্টে। PayGate টাকা ছোঁয় না, শুধু যাচাই করে টাকা এসেছে কিনা।
কেমন ফোন লাগবে?
Android 7 বা তার পরের যেকোনো ফোন, যেখানে আপনার পেমেন্টের সিম আছে। দুই সিমের ফোনে দুইটা নম্বরই চলে। শুধু এই কাজের জন্য আলাদা একটা ফোন রাখলে সবচেয়ে ভালো চলে।
ফোন বন্ধ থাকলে বা নেট না থাকলে কী হয়?
ক্রেতার পেমেন্ট "যাচাই হচ্ছে" অবস্থায় থাকে, বাতিল হয় না। ফোন অনলাইনে ফিরলেই নিজে থেকে যাচাই হয়ে অনুমোদন হয়। ফোন অফলাইন হলে ড্যাশবোর্ডে দেখায়, টেলিগ্রাম যুক্ত থাকলে বার্তাও যায়।
অ্যাপ ইনস্টল করতে গেলে আটকে দিচ্ছে
Play Store-এর বাইরের অ্যাপ অনেক সময় Google আর Samsung আটকে দেয়। Samsung-এ Settings → Security and privacy → Auto Blocker বন্ধ করুন। অন্য ফোনে Play Store → Play Protect → Scan apps বন্ধ করে ইনস্টল করুন।
ফোন অনুযায়ী পুরো ধাপ অ্যাপের পাতায় আছে।
পার্সোনাল নম্বর দিয়ে চলবে?
চলবে। পার্সোনাল, এজেন্ট আর মার্চেন্ট, তিন ধরনের অ্যাকাউন্টই কাজ করে। তবে আপনার অ্যাকাউন্টে bKash, Nagad বা Rocket-এর নিজস্ব মাসিক লেনদেনের সীমা আর নিয়ম প্রযোজ্য থাকে।
আসল টাকা ছাড়া পরীক্ষা করা যায়?
যায়। ড্যাশবোর্ডের টেস্ট মোডে টেস্ট পেমেন্ট লিংক বানিয়ে পুরো ধারাটা চালানো যায়। ডেভেলপাররা sk_test_ key ব্যবহার করবেন। টেস্ট আর আসল লেনদেন কখনো মেশে না।