গোপনীয়তা নীতি
হালনাগাদ: ৪ অক্টোবর ২০২৬
ফোন থেকে যা আসে
অ্যাপ শুধু bKash, Nagad আর Rocket-এর পেমেন্ট বার্তা ব্যবহার করে, পেমেন্ট যাচাইয়ের জন্য। ব্যক্তিগত মেসেজ, OTP, যোগাযোগের তালিকা, ছবি বা অবস্থান কখনো পড়া বা পাঠানো হয় না।
প্রতিটা পেমেন্টের দরকারি তথ্য (যেমন TrxID, টাকার পরিমাণ, পাঠানোর নম্বর, সময়) রাখা হয়। বাকি তথ্য এনক্রিপ্ট করে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পর নিজে থেকে মুছে যায়।
ক্রেতার তথ্য
ক্রেতা পেমেন্ট পেজে যে TrxID আর মোবাইল নম্বর দেন, সেটা শুধু পেমেন্ট মেলাতে আর বিক্রেতাকে জানাতে ব্যবহার হয়। ক্রেতার কোনো অ্যাকাউন্ট বা লগইন নেই।
বিক্রেতার তথ্য
টেলিগ্রাম আইডি, ব্যবসার নাম, যোগাযোগের তথ্য আর পেমেন্ট নম্বর রাখা হয়, সেবা চালানোর জন্য।
সুরক্ষা
- সব সংযোগ HTTPS দিয়ে।
- API key আর সব গোপন চাবি সুরক্ষিত ও এনক্রিপ্ট করে রাখা হয়।
- অ্যাকাউন্টে কে কখন কী বদলেছে, তার রেকর্ড থাকে।
কাকে দেওয়া হয়
কোনো তথ্য বিক্রি বা বিজ্ঞাপনের জন্য দেওয়া হয় না। পেমেন্টের তথ্য শুধু সেই বিক্রেতা পান, যার কাছে টাকা গেছে, আর তিনি যে webhook ঠিকানা দিয়েছেন সেখানে।
মুছে ফেলা
বিক্রেতা বটে ফোন আর প্রজেক্ট বাতিল করতে পারেন। পুরো অ্যাকাউন্ট মুছতে টেলিগ্রাম বটে যোগাযোগ করুন: @bikashchayanbikashbot